মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবহেলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৫৯৮ বার পড়া হয়েছে
অবহেলা
কাজী জুবেরী মোস্তাক
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
পিতার প্রতি সন্তানের অবহেলা সহ্য হলোনা তোমার সেই শোক সইতে না পেরে তুমিও চলে গেলে আমাকে আরো অন্ধকারের অতল গহবরে রেখে ৷ এখন আমার সময় কাটে ৫’×৪’ ফুটের একটা ছোট্ট ঘরে যা কিনা তোমার আদরের সন্তানদের ষ্টোর রুম হিসেবে ব্যবহার হয় সেখানে অপ্রয়োজনীয় সব কিছুই অযত্নে অবহেলায় পরে থাকে আমিওতো এখন এই বৃদ্ধ বয়সে তোমার  আদরের  খোকার এই সংসারে অপ্রয়োজনীয় তাই আমারও জায়গা এই ষ্টোর রুমে ৷ খোকার মা তুমি তো মরে বেঁচে গেছো কিন্তু আমি? আমিতো আর পারছিনা মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে বুকটাতে হাহাকার এসে ভীড় করে যে সন্তান কে বড় করতে লেখাপড়া করিয়ে মানুষ করতে দিনরাত সব একাকার করে হার ভাঙা পরিশ্রম করে তিলে তিলে বড় করে তুলেছিলাম দুজনে মিলে ৷ আমার বুকে না শুলে যার ঘুমই আসতো না ক্লান্ত শ্রান্ত সেই আমি বিরক্ত না হয়ে বরং আদর করে বুকে রেখে ঘুম পারাতাম মাঝে মাঝে তুমি রাগ করতে খোকাকে বকাঝকা করতে বলতে তোমার বাবা ক্লান্ত তাকে বিরক্ত করোনা সেই খোকা কিনা আজ বড় হয়েছে মস্ত অফিসার হয়েছে, খোকার মা জানো তোমার আদরের সেই দাদুমনিও আজ খোকার মতো জেদ করে খোকার বুকে ঘুমানোর জন্য তখন আমার চোখ বেয়ে একাই পানি চলে আসে এই দেখ তুমি যেনো আবার কেঁদোনা আমার কথা শুনে, তুমি চলে যাওয়ার পরতো আরো একা হয়ে গেছি কারো সংগে কথা বলতে পারিনাতো তাই লিখছি খোকার মা আমি কিসে লিখছি তুমি জানো? দাদুভাইয়ের পুরোনো বাতিল খাতায় যেখানে তোমার দাদুভাইয়ের লেখা আছে তার উপর দিয়েই লিখছি সেদিন বউমাকে বললাম বউমা একটা পুরোনো কলম দিতে পারো? বউমা কি বললো জানো? কলম কিনতে টাকা লাগে কলম নষ্ট করার জন্যে না তোমার দাদুভাই চুরি করে একটা কলম দিয়ে গেছে আর তাতেই আমার না বলা কথাগুলো তোমাকে বলতে পারছি ৷ খোকার মা একবার ভেবে দেখেছো নিজেদের সব শখ আহ্লাদ জলাঞ্জলী দিয়ে যে খোকাকে বড় করলাম সেই খোকা কিনা ! যাকগে বাদ দাও , খোকার মা কষ্ট লাগে কখন জানো যখন দেখি তোমার চলে যাওয়ার দিনটাও তোমার খোকার মনে নেই বরং সেদিন বাড়িতে আরো হৈ হুল্লোর করে পার্টি করে আর আমি তোমার শোকে একা একাই কাঁদি ৷ আচ্ছা খোকার মা আমরা কি খুব বড় কোন পাপ করেছিলাম? তা না হলে এই শেষ বয়সে কেনো এরকম ভাবে কাঁদতে হবে বলোতো ৷ খোকার মা আমাকে কেনো এই কষ্ট আর অবহেলার নদীতে একা ফেলে গেলে ? তুমি যেনো আবার খোকাকে কোন অভিশাপ করোনা আমিও করবোনা বরং দোয়া করো যেনো খোকা আরো বড় হয় , আর দোয়া করো আল্লাহ যেনো আমাকে তারাতারি মৃত্যু দিয়ে এই অবহেলা থেকে মুক্তি দেয় ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451