বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমিনুল ইসলাম বুলবুলের ছেলে অস্ট্রেলিয়ার রাজ্য দলের অধিনায়ক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম বুলবুলের কথা হয়তো অনেকেরই মনে আছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্টের এই সেঞ্চুরিয়ান এখন সপরিবারে অস্ট্রেলিয়া প্রবাসী। পরিবার নিয়ে থাকছেন মেলবোর্নে।

তবে ক্রিকেটকে একেবারেই ছেড়ে দেননি বুলবুল। এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত। পেশা হিসেবে নিয়েছেন কোচিংকে।

বাবার দেখানো পথ ধরে বুলবলের ছোট ছেলে মাহদী ইসলামও ক্রিকেটে এসেছে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্য দলের অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে সে। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া জুনিয়র ইনডোর ক্রিকেট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভিক্টোরিয়া অনূর্ধ্ব-১৩ দল।

এ ব্যাপালে বুলবুল তাঁর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার ছোট ছেলে মাহদী ইসলাম ভিক্টোরিয়া দলের (অনূর্ধ্ব-১৩) অধিনায়ক নির্বাচিত হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন।’

কুইন্সল্যান্ডের ম্যাকায়ে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার জুনিয়র ইনডোর ক্রিকেট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলবে ভিক্টোরিয়া। আগামী জুলাইতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়ার উদীয়মান প্রায় ৭০০ ক্রিকেটার।

এই টুর্নামেন্টে অংশ নেবে ৭৫টি দল। এই আসর থেকে উঠে এসেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায় স্টিভেন স্মিথ, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451