সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বলিউড অভিনেত্রী আলিয়াকে হত্যার হুমকি, আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৩৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আলিয়ার বাবা প্রখ্যাত পরিচালক ও প্রযোজক মহেশ ভাটকে ফোনে করে ৫০ লক্ষ টাকা চান কে বা কারা।

টাকা না দিলে মহেশের স্ত্রী সোনি রাজদান ও মেয়ে আলিয়াকে গুলি করে মারা হবে বলে জানানো হয়।গেলো ২৬ ফেব্রুয়ারি ফোন করে মহেশকে লখনউয়ের একটি নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় ওই টাকা জমা দিতে বলা হয়েছিলো। প্রথমে বিষয়টিতে গুরুত্ব দেননি মহেশ।

পরে এসএমএস ও হোয়াটস্‌অ্যাপেও একই হুমকি দেয়া হয়।বুধবার রাতেই ঘটনাটি জানিয়ে মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করে মহেশ।

হিন্দুস্তান টাইমস বলেছে, হত্যার হুমকি দেয়ার পর এ ঘটনায় অভিযুক্ত সন্দ্বীপ সাহুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই ব্যক্তি মহেশকে বলেন, ৫০ লক্ষ টাকা না পেলে সোনি এবং আলিয়ার ওপর গুলি চালাবো। এখনো পর্যন্ত এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমএসকারীর দাবি তিনি একজন গ্যাং লিডার। অ্যান্টি এক্সটরশন সেল বিষয়টির তদন্ত করছে। বৃহস্পতিবার জুহু থানার এক পুলিশ অফিসার বলেন, মহেশ ভট্টের পরিবারকে খুনের হুমকি দেয়ার অভিযোগে সেকশন ৩৮৭ ধারায় একটি মামলা দায়ের হয়েছে।

এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভাট পরিবারের জন্য পুলিশ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে । 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451