বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

ইরানি সিনেমা ‘দ্য সেলসম্যান’র অস্কার জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১০ বার পড়া হয়েছে

২০১২ সালে ইরানি চলচ্চিত্র পরিচালক আসগর ফারহাদি ‘অ্যা সেপারেশন’ অস্কার জয় করেছিল। এবার অস্কারের ৮৯তম আসরে এই পরিচালকের ‘দ্য সেলসম্যান’ সেরা বিদেশী ভাষা বিভাগের অস্কার জয় করেছে।অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে আসগর ফারহাদি পুরস্কার নিতে আসতে পারেননি।আসগর ফারহাদির পক্ষে জমকালো অনুষ্ঠানে একটি বিবৃতি পড়ে শোনান আনুশেহ আনসারি।বিবৃতিতে আসগর ফারহাদি বলেন, দ্বিতীয়বারের মতো অস্কার পাওয়া সন্মানের। কিন্তু আমি দুঃখিত যে, আপনাদের সঙ্গে এই রাতে থাকতে পারছি না। আমার অনুপস্থিতিতেও আমারসহ সাতটি মুসলিমপ্রধান দেশের মানুষের যারা একটি অমানবিক নিষেধাজ্ঞার শিকার, তাদের ভালোবাসা রইল আমেরিকান জনগণের প্রতি।
২০১২ সালে অস্কার হাতে আসগর ফারহাদিএবার ২৪টি বিভাগে মনোনীতদের মধ্য থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হচ্ছে। এ বছর ৩৩৬টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয় সেরা চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য।সবশেষ চূড়ান্ত মনোনয়ন পায় ৯টি ছবি- অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগার্স, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি ও মুনলাইট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451