মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

শুধুই ২১ এলে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৯৩ বার পড়া হয়েছে
শুধুই ২১ এলে
কাজী জুবেরী মোস্তাক 
১৩৫৮ এর ৮ ফাল্গুন
সেদিনও ছিলো এমনই আট-ই ফাল্গুন
প্রকৃতি আর পলাশ,শিমুল ডালে আগুন
ওদের বুকেও জ্বলছিল ক্ষোভের আগুন ৷
সেদিন ১৩৫৮ – এর ৮ – ই ফাল্গুন ছিলো
ওরা বাংলা বাদে উর্দুকে রাষ্ট্রভাষা করলো
আর উর্দু ভাষীরা ১৪৪ ধারা জারী করলো ,
আর এখবর যখন রাষ্ট্র হলো ,
ক্যাম্পাসে ছাত্ররাও ক্ষোভে উত্তাল হলো
১৪৪ ধারা ভাংগবেই সে শপথ ওরা নিলো
ব্যানার ফেস্টুনে ক্যাম্পাসে জড়ো হলো ৷
চারিদিকে শুধু মিলিটারি আর মেশিনগান
তবু দমাতে পারেনি সেদিন সেই উত্তাল বান
এগিয়ে চলছে মিছিল সামনে বেগবান ৷
হঠাৎ-ই !
নিরস্ত্র ছাত্রদের মিছিলে কাপুরুষের হানা
সালাম,বরকতের রক্তে সেপথ হলো রাঙা
অনেকেরই সেদিন নামটাও যায়নি জানা ,
সেখানে আজ মিনার গড়েছি শহীদের রক্তে
সেই অ,আ রোজ ধ্বনিত হচ্ছে কোটি কণ্ঠে
অথচ ওদের স্মরন করি শুধুই ২১ এলে ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451