মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মায়ের সঙ্গে শুটিং এ তৈমুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ  

সন্তানের জন্মের আগে থেকেই আলোচনায় ছিলেন মা কারিনা কাপুর। বেশ কয়েক মাস মাতৃত্বের ছুটিতে ছিলেন তিনি। আর পাঁচ দিন পরে ২০ ফেব্রুয়ারি তার দু’মাস পূর্ণ হবে। দরকার হলে ছেলে তৈমুরকে নিয়েই শুটিং সেটে যাবেন কারিনা কাপুর খান।

সম্প্রতি ফেসবুকে লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তাঁর প্রেগন্যান্সি এবং ছেলে তৈমুরকে নিয়েও কথা বলেন। এ সময় কীভাবে ফের কাজের জগতে ফিরে আসছেন তার পরিকল্পনা নিয়েও আলোচনা করেন নায়িকা। ছুটি শেষ করেই ‘ভীরে দে ওয়েডিং’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন।

মায়ের সঙ্গে শুটিং এ যাওয়া ছোট্ট তৈমুরের জন্য অন্যরকম অভিজ্ঞতা হবে। মায়ের কাছেও তো এ এক নতুন অভি়জ্ঞতা। কাজের ফাঁকে মা কারিনাকে সঙ্গ দেবে ছোট নবাব। কারিনার কথায়, ‘বেশ কয়েক মাস ধরে আমরা সবসময় একই কাজ করি। তা হলে ওকে না নিয়ে শুটিং-এ যাব না কেনো! এটা একটা অসামান্য ব্যাপার। তৈমুর আমাদের অখণ্ড সত্ত্বা।

প্রেগন্যান্সি নিয়ে কারিনা বলেন, প্রচুর এনার্জি এবং আনন্দ নিয়ে তৈমুরকে ধারন করেছি। ওই সময় আমার ওজন ১৮ কেজি বেড়ে গিয়েছিল। হাসপাতালে আমি হেঁটে গিয়েছিলাম। কোনো কিছুর তোয়াক্কা করিনি। বিভিন্ন অ্যাঙ্গল থেকে ছবি তুলেছি।

এদিকে ছেলে হবার আগে ও পরে তার পাশে থাকার জন্য পরিবারের সকলকে এবং বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন এ নায়িকা। কারিনার ভাষ্য, ‘বাচ্চা হবার আগে ও পরে আমার চেহারার কী পরিবর্তন হয়েছে সেটা কোনো বিষয় না। তৈমুরের মতো অসাধারণ সন্তান পেয়েছি’।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451