মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথমেই পা হড়কালেন তামিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

৪৫৯ রানে লক্ষ্য। কেবল কাগজে কলমে নয়, বাস্তবতার নিরিখেও কাজটা কঠিন। আর সেই পাহাড়ে চড়তে গিয়ে তামিমের মতো ব্যাটসম্যান যদি প্রথমেই পা হড়কান লক্ষ্যটা তাহলে অসম্ভবের পর্যায়ে পৌঁছে যায়। ভারতের দেয়া ৪৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারিয়েছে বাংলাদেশ। অশ্বিনের বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানটি। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি, কোহলি রিভিউ চাইলে আর রক্ষা পাননি তামিম।

এর আগে বাংলাদেশকে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। সেখানে ইনিংসটা খুব বেশি দীর্ঘও করেনি স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ ওভার ব্যাটিং করেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলে হায়দরাবাদ টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে ৪৫৯ রানের দুরূহ লক্ষ্য।

দ্বিতীয় ইনিংসে বল হাতে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। শুরুতেই জোড়া আঘাত হেনেছিলেন তাসকিন আহমেদ। টানা দুই ওভারে আউট করেছিলেন দুই ভারতীয় ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুলকে। অধিনায়ক কোহলিও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। সাকিবের শিকার হয়ে ফিরেছিলেন ৩৮ রান করে। ২৮ রান করা আজিঙ্কা রাহানেও হয়েছেন সাকিবের শিকার। এরপর আর কোনো উইকেট হারায়নি ভারত। শেষ পর্যন্ত ২৯ ওভার ব্যাটিং করে ১৫৯ রান সংগ্রহের পর ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন অধিনায়ক কোহলি।

শুরু থেকেই ভারতকে অস্বস্তিতে রেখেছিলেন তাসকিন। চতুর্থ ওভারে মুরালি বিজয়কে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই ইনিংসে মাত্র ৭ রান করে আউট হন। পরের ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন তাসকিন। এবারও ক্যাচ ধরেন মুশি। ১৭ বলে ১০ রান করে আউট হন রাহুল। এরপর কোহলি-পুজারা মিলে ৬৭ রানের জুটি বাঁধেন। দলীয় ৯০ রানে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন কোহলি। ৪০ বলে ৩৮ রান করেন ভারত অধিনায়ক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451