বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্রাইস্টচার্চ টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম,নেতৃত্ব দেবেন তামিম।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ২৭৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

ক্রাইস্টচার্চ টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম। থাকছেন না ইমরুল কায়েসও। নেতৃত্ব দেবেন তামিম।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানালেন তামিম নিজেই।

বাংলাদেশের ড্যাশিং ওপেনার বলেন, তারা এ টেস্ট খেলছেন না। ইমরুলের সুস্থ হতে লাগবে আরো ১০ দিন। আর মুশফিকের ৩-৪ সপ্তাহ। আশা করছি, এ সময়ের আগেই ওরা ফিট হয়ে উঠবে। দুশ্চিন্তার কিছু নেই, তাদের সমস্যা ততোটা গুরুতর নয়। ভারতের বিপক্ষে টেস্টেই তাদের আমরা পাবো।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নির্ভরযোগ্য দু’জনকে ছাড়াই হ্যাগলি ওভালে নামবে বাংলাদেশ। ইমরুলের জায়গায় ইনিংস শুরু করবেন সৌম্য সরকার। আর মুশফিকের জায়গায় খেলবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান। এ দিয়েই তার টেস্ট অভিষেক ঘটতে যাচ্ছে।

অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে তামিম জানান, ওয়েলিংটন টেস্টে হেলমেটে বল লাগলেও মুশফিকের মাথায় বা ঘাড়ে সমস্যা নেই। বুড়ো আঙুলের চোটই তাকে ছিটকে দিয়েছে।সহ-অধিনায়ক হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই দায়িত্বটা পেয়েছি।

সবমিলিয়ে এ বাঁহাতি ওপেনার হতে যাচ্ছেন বাংলাদেশের নবম টেস্ট অধিনায়ক।

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। এতে তিনি কিপিং করতে পারেননি। তবে দলের দরকারে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে বল লাগে হেলমেটে। ফলে মাথায় আঘাত পান। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে নেয়া হয়।

মুশফিক মাঠে না থাকায় প্রায় দেড়শ ওভার কিপিং করেন ইমরুল। গড়েন বিশ্বরেকর্ডও। এরপর নামেন ব্যাটিংয়ে তবে দ্রুত সিঙ্গেল রান নিতে গিয়ে ডাইভ দেন তিনি। এতে তার বাঁ ঊরুতে টান লাগে। পেশিতে ধরা পড়ে ছোট টিয়ার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451