বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভুরুঙ্গামারী উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষকে ঝলসে দেওয়ার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি,

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে ব্যাটারির এসিড জাতীয় রাসায়নিক দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা আহত জাফর আলীতে (৫৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় আব্দুল হক, খালেক ও আজিজুলকে আসামি করে ভুরুঙ্গামারী থানায় মামলা করা হয়েছে। অন্যদিকে এ ঘটনার পর রাতেই আব্দুল হকের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, জাফর আলী রাতে ধান ক্ষেত দেখতে যান। তখন ৫/৬ জনের একটি দল তাঁকে আটকিয়ে মাথায়, গালে ও পিঠে ব্যাটারির এসিড জাতীয় রাসায়নিক পদার্থ ঢেলে পালিয়ে যায়।

পরে জাফর আলীকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেস এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার ভুরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।

পরিদর্শক আরো জানান, জাফর আলীর শরীরের বিভিন্ন স্থানে ব্যাটারির এসিড জাতীয় রাসায়নিক পদার্থ ঢেলে দেওয়া হয়েছে। সেই বোতলটি উদ্ধার করা হয়েছে। রাসায়নিক উপাদানটি কী তা চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451