বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আম ব্যাবসায়ীদের অনিয়ম আর অত্যাচারে অতিষ্ঠ সাপাহারের আম চাষীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৪০৫ বার পড়া হয়েছে

গোলাম সারোয়ার,সাপাহার,নওগাঁ প্রতনিধি : নওগাঁর সাপাহারে আম ব্যাবস্যায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে

উঠেছে উপজেলার আম চাষীরা।

উপজেলার অধিকাংশ কৃষকরা ধানের সঠিক মূল্য না পাওয়ার কারনে ধান চাষ বাদ দিয়ে অধিক লাভের

আশায় ঝুকে পড়েছেন আম চাষের প্রতি। বর্তমান বাজারে আমের উচ্চমূল্য থাকলেও কিছু

কিছু অসাধু আম ব্যাবসায়ীদের কারনে বিভিন্ন প্রতিকুলতার মধ্যে পড়তে হচ্ছে আম চাষীদের ।

আম চাষী একাধিক কৃষক জানান, আমরা আম বিক্রয়য়ের জন্য আম বাজারে প্রবেশ করার সাথে

সাথে আম বাজারের আবর্জনা পরিস্কারকারী সুইপাররা গাড়ি থেকে ৫ থেকে ৭ টি আম তুলে

নেয়।

গত বছর ৪৫ কেজিতে মণ ওজন নেওয়া হলেও এবার ৪৮ থেকে ৫০ কেজিতে একমণ ধরে আম ক্রয় করা

হচ্ছে। আড়ৎ থেকে বের হয়ে আসার সময় ৩০ থেকে ৫০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে বলে

অভিযোগ জানান আম চাষীরা।

আম ব্যাবসায়ীরা গাড়িতে থাকা সকল আম দর-দাম করে নিয়ে আড়ৎ এ যাওয়ার পর সেখান থেকে

সবচাইতে বড় সাইজ ভাল আম গুলো মেপে নেয়ার পর মাঝারি ও ছোট আম গুলো নিতে চায় না তার

কিছুক্ষন পর সেই আম গুলো সল্পমূল্যে আমাদের নিকট থেকে কিনে নেয়, নেওয়ার পর আবার ঐ

বাছাইকৃত বড় আমের সাথে মিস করে।

ওজন দেওয়ার জন্য দাঁড়ি প্রতি ৬০ টাকা ও দাঁড়ি প্রতি ওজন গণনার জন্য বাছাইকৃত বড়

একটি আম আলাদা করে রাখা হয়। যতটি দাঁড়ি মাপা হয় ততটি আম রেখে পরে তা লেবাররা ভাগ

করে নেয় ।

উপজেলার আম চাষী কৃষকগণ জানান, আমের ফলন ভাল হওয়ায় ও বাজার উচ্চমূল্য থাকায় সাপাহারের

আম বিশ্ব বাজারে স্থান পাবে এবং দেশের মধ্যে আম চাষে শীর্ষ স্থান লাভ করবে সাপাহার।

এরুপ ঘটনার তিব্র নিন্দা জানিয়ে, এলাকার অসাধু ব্যাবসায়ী ও বাজারের বিভিন্ন সমস্যার

সমাধান ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকার আম চাষীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান জানান, আমি অভিযানে গেলে

আম ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায় । তবে যদি কোন রকম অনিয়ম বা দূর্নীতি ধরা পড়ে তাহলে

তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন হবে।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451