রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ২২০ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ মোট সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। শনিবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই কুড়িগ্রাম পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তবে নিহত ট্রাকচালকের পরিচয় এখনও জানা যায়নি। নিহত পুলিশ সদস্যরা হলেন  কনস্টেবল প্রণব (৩২), শাহজাহান (৩৫), সামসুল (৩০), আলমগীর (৩৩) ও সোহেল (৩২) এবং কুড়িগ্রাম পুলিশ লাইন্সের ঝাড়ুদার শ্যামল (৪২)।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, কুড়িগ্রাম থেকে একটি খালি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-০০৯২) যোগে পুলিশের বিভিন্ন মালামাল আনতে ঢাকায় যাচ্ছিলেন একদল পুলিশ সদস্য। রাত ২টার দিকে শেরপুরের মহিপুর বাজারের কাছে পৌঁছলে পুলিশবাহী ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী সারবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭৪৫) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য নিহত হন। বাকিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপর এক পুলিশ সদস্য, ঝাড়ুদার শ্যামল ও ট্রাকচালক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451