রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুর থেকে সোঁতিজাল উচ্ছেদ করল র‌্যাব ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ২৫২ বার পড়া হয়েছে

 

 

মোঃ আখলাকুজ্জামান,গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাইনদী ও চলনবিলে বুধবার দিনভর বিশেষ

অভিযান চালিয়ে ৯টি সোঁতিজাল উচ্ছেদ করেছে র‌্যাব-৫। নাটোরের

কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র‌্যাব-

৫ এএসপি শেখ নজরুল ইসলাম ও ডিএডি মো.আনোয়ার হোসেন

অভিযানটি পরিচালনা করেন। উচ্ছেদ অভিযানে ৩২জন র‌্যাব সদস্য ছাড়াও

প্রায় ২৫জন দিনমজুর অংশগ্রহণ করেন।

গুরুদাসপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান জানান,

উপজেলার জ্ঞানদানগর স্লুইসগেট থেকে হরদমা কাটা নদী হয়ে বিলশা পর্যন্ত

ওই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বুদ্দু ব্যাপারী (৫০) ও হালিম

ব্যাপারি (৫০) কে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১

মাস করে জেল ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় সোঁতির

কাজে ব্যবহৃত বাঁশ, নৌকা, নেটজাল ও জিআই তারসহ বিভিন্ন সরঞ্জামাদি

আটক করেন ভাম্যমান আদালত।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সরকারি দলের ছত্রছায়ায় লালিত নেতা-

কর্মিরা জ্ঞানদানগর স্লুইসগেট, আত্রাই নদীর বিভিন্ন পয়েন্ট ও হরদমা-

বিলশার কাটা নদীসহ পিপলা কাটা নদীতে পানি প্রবাহের প্রতিবন্ধকতা

সৃষ্টি করে মাছ শিকার করছিল। এতে আবাদী জমি থেকে পানি নামতে

বিলম্ব হওয়ায় রবিশস্য চাষ ব্যহত হচ্ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451