বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আরব আমিরাতে বাংলাদেশি যুবক খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধিঃ জেলা শহরের ইনাতাবাদ এলাকার জহুর আলী (২৮) নামে এক যুবককে আরব আমিরাতের শারজায় হত্যা করা হয়েছে। তিনি হবিগঞ্জ শহরের ইনাতাবাদ গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।নিহতের বড় ভাই জনাব আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তার মৃত্যুর খবর বাড়িতে আসে। তিনি আরো জানান, ১৩ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতের সারজায় যান জহুর আলী। কয়েক বছর আগে সে দেশে এসে তেঘরিয়া গ্রামের শফিক মিয়ার কন্যা ফাহিমা আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে।

জহুর আলী শারজা শহরের একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। তার মোবাইল ফোনটিও তখন বন্ধ পাওয়া যায়।
শুক্রবার সকালে বাসা থেকে দুই কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে জহুর আলীর লাশ পাওয়া যায় বলে তার পরিবারকে জানায় সহকর্মীরা। আরব আমিরাতের পুলিশ লাশটি উদ্ধার করে শারজা মেডিকেলে নিয়ে যায়। স্থানীয় পুলিশ এই খুনের তদন্ত করছে।

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, শারজায় হবিগঞ্জের যুবকের মৃত্যুর কথা তিনি শুনেছেন। -বাসস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451