সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

তিতেই ব্রাজিলের নুতন কোচ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আগেই মোটামুটি চূড়ান্ত ছিল; এখন তা নিশ্চিত করলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিতে।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ব্রাজিলকে কক্ষপথে ফেরানোর কঠিন কাজটার জন্য করিন্থিয়ান্সের কোচ আদেনর লিওনার্দো তিতেকেই সবচেয়ে যোগ্য মনে হয়েছে কর্তৃপক্ষের।

ব্রাজিল কোপা আমেরিকা থেকে বাদ পড়ার দুই দিন পর সিবিএফ জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে। এর পরপরই তিতের সঙ্গে আলোচনা করে তারা। দেশটির গণমাধ্যমে তখনই তাকেই কোচ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন ৫৫ বছর বয়সী তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।

আগামী আগস্টে দেশের মাটিতে রিও দে জেনেইরো অলিম্পিকে অবশ্য নেইমারদের কোচ হিসেবে কাজ করবেন রজেরিও মিকালে।

আগামী সেপ্টেম্বরে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলের ডাগ আউটে থাকবেন তিতে।

আগেই মোটামুটি চূড়ান্ত ছিল; এখন তা নিশ্চিত করলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451