মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি
জাতীয় যুব দিবসে আত্মকর্মী যুব শক্তি, টেকশই উন্নয়নের মূল ভিত্তি
এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন
অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবসে র্যালী ও যুবকদের মাঝে চেক
বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে র্যালী শেষে
উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য
রাখেন লালপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর
রশিদ পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী
প্রমুখ এছাড়া যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-
অডিনেটর শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার হিরু,
উপজেলা দূর্নীতি কমিশন (দুদক) এর সভাপতি নজরুল ইসলাম সহ
প্রশিক্ষণ প্রাপ্ত যুব শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে ৩ জন যুবকের মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ ও