গুরুদাসপুর প্রতিনিধি.
বিগত ২০১৫ সালের মে থেকে গত ২৪ অক্টোবর পর্যন্ত প্রায় দেড় বছরে নাটোরের গুরুদাসপুরের
৬টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৬০টি বাল্যবিয়ে বন্ধ ও ২৩টি ঘটনায় ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, আগে অভিভাবকদের
অসচেতনতার কারণে বাল্যবিবাহ বেড়ে গেলেও বর্তমানে এলাকাবাসীর সহযোগিতায়
প্রশাসনিক হস্তক্ষেপে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হচ্ছে।
এতে কোন কোন ক্ষেত্রে জনপ্রতিনিধিরা ভূমিকা পালন না করায় ভূয়া জন্ম নিবন্ধনের কাগজ
দেখিয়ে কাজীদের সহায়তায় বাল্যবিয়ে ঘটানো হচ্ছে। এছাড়াও বর পক্ষের পারিবারিক অবস্থা
বিবেচনা করে বেশিরভাগ অভিভাবক তাদের স্কুলপড়–য়া মেয়েদের বাল্যবিয়ে দিচ্ছেন। তিনি
আরো বলেন, বাল্যবিবাহ রোধ করতে হলে শুধু প্রশাসনের পক্ষে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়।
সামাজিক সচেতনতা বৃদ্ধি খুবই প্রয়োজন।
প্রিন্ট