রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে রিট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ৪৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় অ্যাডহক কমিটির বিধানসংবলিত আইনের ধারা বাতিল চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

রিটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিসংক্রান্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রেগুলেশন ২০০৯ এর ৩৯ ধারা কেন বাতিল করা হবে না, এই মর্মে রুল জারির প্রার্থনা করা হয়েছে।

রিটে পাশাপাশি ভিকারুননিসা নূন, আইডিয়াল ও উইলস লিটল ফ্লাওয়ার এই তিনটি স্কুলের গভর্নিং বডি গঠনের জন্য ৩০ দিনের মধ্যে নির্বাচন করার আরজিও জানানো হয়েছে।

শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, ভিকারুননিসা নূন, আইডিয়াল ও উইলস স্কুল কর্তৃপক্ষকে রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, অ্যাডহক ও বিশেষ উভয় ধরনের কমিটিই অনির্বাচিত। বিশেষ ধরনের কমিটি গঠনসংক্রান্ত ৫০ ধারা হাইকোর্টে বাতিল হয়েছে। ঠিক তদ্রুপভাবে অ্যাডহক কমিটিসংক্রান্ত ধারা ৩৯ ও বাতিল হবে। এই দুটি ধারাই সংবিধানের ১১ অনুচ্ছেদ ও এর প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451