রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনের দস্যু সাগর বাহিনী’র ১৩ দস্যুকে কারাগারে প্রেরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : আত্মসমর্পণ করা সুন্দরবনের আতঙ্ক দস্যু ‘সাগর বাহিনী’র প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগর সহ ১৩ সদস্যকে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতে আত্মসমর্পণ করা দস্যুদের বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক পপি আফসানা তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এরা হলেন – সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগর(৩৫), মোঃ কামরুল ফকির (২৭), মো. আব্দুল মালেক (৩৮), মো. কাদের শেখ (৩৮), (৫) মো. হাফিজুর রহমান শেখ (৪৬), মো. কাবীর সরদার (৩৪), মো. দেলোয়ার শেখ (৩৮), মো. হাসান সরদার (২২), মো. নান্না ফকির (২৯), মো. তৌহিদুল ইসলাম (৪৩), মো. রাজু শেখ (২৮), মো. লিটন হাওলাদার (৩৪), (১৩) মো. তারিকুল গাজী (৩২)।তাদের সবার বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। আত্মসমর্পণ করা দস্যুরা ২০টি দেশি-বিদেশি আগ্নেঅস্ত্র এবং ৫৯৬ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ জমা দেয়।
র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর আদনান  জানান, স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে র‌্যাবের মাধ্যমে বরগুনা সার্কিট হাউজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ওই দিন সন্ধ্যায় র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিদ্যুৎ কুমার রায় বাদী হয়ে শরণখোলা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে জমা দেওয়া অস্ত্রশস্ত্রসহ দস্যুদের থানায় হস্তান্তর করেছে।’
এনিয়ে চার মাসে সুন্দরবনের চারটি দস্যু দল ‘মাস্টার বাহিনী, মজনু বাহিনী, ইলিয়াস বাহিনী’র ৩৪ দস্যু স্বাভাবিক জীবনে ফিরতে র‌্যাবের মাধ্যমে আত্মসমর্পণ করলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451