মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি :
“কলা নিবেন কলা ”দামে কম মাত্র ১০ টাকা হালি । এই কলা… ছবরি কলা… ”বলে
প্রতিদিন সকাল ৭টা হতে রাত ১০টা পর্যন্ত লালপুরে আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে ২৫/৩০
জন হতদরিদ্র মানুষ কলার ডালি মাথায় নিয়ে ট্রেনে ট্রেনে ঘুরে ঘুরে কলা বিক্রয় করেন ।
এই কলা বিক্রেতাদের অনেকেই প্রায় ৪০ বছর ধরে কলা বিক্রি করেই জীবিকা নির্বাহ
করছেন । এদের মধ্যে অনেকেই বয়স্ক ভাতা পাওয়ার উপযোগী বলে দাবি করেন । কিন্তু তারা
বয়স্ক ভাতা পাচ্ছেন না। কলা বিক্রেতা আব্দুল জলিল জানান, তিনি ৪০ বছর ধরে এই স্টেশনে
কলা বিক্রি করছেন । ৪ জন সদস্যের সংসার তার । তিনি আরো বলেন ‘আমার সংসারের
একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি আমি । আমার আয়েই কোন রকমে সংসার চলে । আমরা প্রায়
৪০ জন আছি যারা এই আব্দুলপুর রেল স্টেশন সংলগ্ন নিম তলা নামাক স্থান থেকে
প্রতিদিন একশ পিছ পাকা ছবরি কলা ১৬০ টাকা দরে ৫০০-৬০০ পিছ কলা পায়কারি
কিনে তা ডাকিতে করে মাথাই নিয়ে সকালের কম্পিউটার ট্রেনের বগিতে বগিতে
বিক্রয় করি । এই কলা ট্রেনে করে বিক্রয় করতে নাটোর ,ঈশ্বরদী,রাজশাহী ও সিরাজগঞ্জ
উল্লাপাড়া পর্যন্ত যেতে হয় । আনেক সময় এমন কি নাটোর ,রাজশাহী,ঈশ্বরদী,সিরাজগঞ্জ
উল্লপাড়া শহরের ভিতরেও গিয়ে কলা বিক্রয় করতে হয়। এই ভাবে আমাদের প্রতিদিন কলা
বিক্রয় করে ১৫০-২০০টাকা লাভ হয়। সরকারী কোন সাহয্য সহযোগিতা তারা পেয়েছেন
কিনা জানতে চাইলে কলা বিক্রেতারা বলেন , আমাদের কি আর সেই কপাল আছে । যাদের
খাওয়ার তারাই খাক