রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে বঙ্গ বন্ধু -বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ৩১১ বার পড়া হয়েছে

 

 

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম

ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল

টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ,

সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ

সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট

মিজাবে রহমত, জেলা ক্রীড়া উন্নয়ন কর্মকর্তা সুমন কুমার মিত্র প্রমুখ।

উদ্বোধনী খেলায় কোটচাঁদপুর উপজেলার এরামদহ সরকারি প্রাথমিক

বিদ্যালয় ও কালীগঞ্জের মথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।

চার গ্রুপের এ খেলায় জেলার ছয় উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করবে। ২৪

অক্টোবর বিকেলে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451