মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
সোমবার রাতে নাটোরের লালপুর উপজেলার ধঞ্জয়পাড়া গ্রামে স্ত্রীর ওপর অভিমান
করে আনারুল ইসলাম (২৭) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা
করেছে। সে ঐ গ্রামের মুনতাজ কারিগরের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আনারুল নিয়মিত মাদক সেবন করায় প্রায় ২ মাস
আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এঘটনার জের ধরে স্ত্রীর অপর অভিমান
করে সে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।