মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
“স্বাস্থ্যই সকল সুখের মুল এই পতিপাদ্য নিয়ে ”নাটোরের লালপুরে জাতীয় স্যানিটেশন
মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৬ পালিত । জাতীয় স্যারিটেশন মাস অক্টবর ও ২০১৬
বিশ্ব হাত ধোয়া দিবস পালনের লক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর উদ্যেগে
মঙ্গেলবার সকালে উপজেলা চত্বর হতে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালী টি উপজেলার
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেল চত্বরে এসে শেষ হয় । র্যালী শেষে উপজেলা নির্বাহী
অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নাটোর -১
(লালপুর – বাগাতিপাড়া ) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ
অতিথি হিসেবে ছিলেন ,উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু , উপজেলা সমাজ সেবা
অফিসার মাসুমা হাসনাত,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী,
লালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু ওবায়েদ,উপজেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজ আল হক
ভূইয়াপ্রমুখ। এছাড়ও র্যলীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা ছাত্র-ছাত্রী
নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধি জন অংশ গ্রহণ করেন ।