শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে এবার পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৪৩৫ বার পড়া হয়েছে

 

 

 

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

হয়েছে। এরা হলো রিয়া খাতুন (১০), তার ছোট বোন নীরব খাতুন রিমা (৮)

এবং তাদের চাচাতো ভাই মুরাদ (১৩)।

সোমবার সকার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার মামুনশিয়া

গ্রামের মাঠপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রিয়া ও রিমা

মামুনশিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে এবং মুরাদ তারই ভাই ননি

মিয়ার ছেলে।

খবর পেয়ে কোটচাঁদপুর সার্কেল এএসপি আলী আজম খান ও থানার ওসি

আহমেদ কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির সাংবাদিককে বলেন, সকালে স্কুলে

যাওয়ার আগে বাড়ির পাশে পুকুরে তিন ভাই-বোন গোসল করতে নামে।

পুকুরে থাকা কলাগাছের তৈরি ভেলা নিয়ে তারা খেলা করছিল। খেলতে খেলতে

ভেলা উল্টে তারা পানিতে ডুবে যায়।

এদিকে তাদের বাড়িতে ফিরতে দেরি হওয়ার পরিবারের লোকজন খোঁজাখুঁজি

শুরু করে। এক পর্যায়ের পুুকুর থেকে দেহ উদ্ধার হয়। কোটচাঁদপুর উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা জানান, তাদের আগেই মৃত্যু

হয়েছে।

মামুনশিয়া গ্রামের রহিম মাস্টার সাংবাদিককে জানান, মৃত তিন শিশুই

মামুনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও তৃতীয় শ্রেণির

শিক্ষার্থী ছিল।

স্কুলে যাওয়ার উদ্দেশে তিন ভাই বোন গোসল করতে পুকুরে গিয়েছিলো।

তাদের করুণ মৃত্যুতে সহপাঠীসহ গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে

এসেছে। তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে স্কুলটি ছুটি ঘোষণা করা

হয়েছে বলে জানান এই শিক্ষক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451