শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভার সদস্য অভিজিৎ বাজেট অধিবেশনে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৪২৬ বার পড়া হয়েছে

সংসদ ভবন থেকে: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে ও লোকসভার কংগ্রেস দলীয় সদস্য অভিজিৎ মুখার্জী বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন।

শনিবার (১৮ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। এর কিছুক্ষণ পরেই সংসদে বিদেশি অতিথি গ্যালারিতে বসে শনিবারের অধিবেশন দেখা শুরু করেন তিনি। এসময় অধিবেশন কক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

অভিজিৎ মুখার্জী অধিবেশন কক্ষে প্রবেশের আগে সংসদ এলাকা ঘুরে দেখেন। তিনি যখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন তখন চলছিল ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ।

তার অধিবেশন প্রত্যক্ষ করার বিষয়টি ঘোষণা দিয়ে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন। শুক্রবার (১৭ জুন) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451