মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার সময় বাড়লো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

ঢাকা: টাইগার পেস বোলিং ওয়ান্ডার মুস্তাফিজুর রহমোনের ফিটনেস এখন পর্যন্ত সন্তোষজনক নয়। নিজেকে পুরোপুরি ফিরে পেতে তার কমপক্ষে ৬ সপ্তাহ সময় লাগবে বলে জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ক্রিকেট একাডেমি চত্বরে তিনি এ কথা বলেন।

মুস্তাফিজের ফিটনেস নিয়ে এ সময় তিনি গণমাধ্যমকে আরও বলেন, ‘মুস্তাফিজের ফিটনেস যতটুকু ফিরেছে তাতে করে তাকে পুরোপুরি ফিট বলা যায় না। সময় লাগবে। আর যাতে করে ও দ্রুতই ফিটনেস ফিরে পায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। প্রতি সপ্তাহেই তার অ্যাসেসমেন্ট চলছে। তবে নিজেকে ফিরে পাওয়ার বিষয়টি অনেকাংশে তার নিজের উপরেও নির্ভর করছে। কেননা সে যত বেশি ট্রেনিংয়ে সময় দিবে তত দ্রুত নিজেকে ফিরে পাবে। আর এই জন্য আদর্শ সময় হলো ১ মাস।’

উল্লেখ্য, আইপিএল শেষে গেল ৩১ মে ঢাকায় ফিরে বিশ্রামের জন্য তারপর দিনই দেশের বাড়ী গিয়েছিলেন মুস্তাফিজ। বাড়ী থেকে ৮ জুন ঢাকায় ফেরার ৯ জুন থেকেই ফিটনেস ফিরিয়ে আনতে কাটার মাস্টারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়।

বিসিবি সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল যে তার এই পুনর্বাসন প্রক্রিয়া নুন্যতম ৮ থেকে ১০ ধরে চলবে। কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে মুস্তাফিজের ফিটনেস ফিরে না আসায় তার পুনর্বাসনের সময় বাড়ানো হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451