শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীতে শিক্ষার্থী খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম মুন্না নামে রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফার্মগেটের মোস্তফা গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের মা।

২০১৫ সালে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এ বছর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল রকিবুল ইসলাম মুন্নার। কিন্তু ছোট ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে ভাইয়ের বন্ধুর ছুরিকাঘাতে জীবন দিতে হল তাকে।

পরিবারের দাবি, গত মঙ্গলবার পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল এন্ড কলেজে মুন্নার ছোট ভাই রিয়াদের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয় তার বন্ধু আকাশের। এ বিবাদ মেটাতে গিয়েই আকাশের ছুরিকাঘাতে মৃত্যু হয় মুন্নার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মুন্নার মা ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়। ছেলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451