বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

পুকুরে গোসল করায় শিশুকে পিটিয়ে আহত ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৮ বার পড়া হয়েছে

পুকুরে গোসল করার অপরাধে নয় বছর বয়সী এক শিশুকে পিটিয়ে আহত করে প্লাস দিয়ে তার হাতের আঙুলের নখ তুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা পরিষদ এলাকায় জেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মো. সালাহউদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

নৃশংসতায় গুরুতর আহত মো. সাব্বিরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাব্বির স্থানীয় কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে জেলা পরিষদ এলাকার সবজি বিক্রেতা নূরে আলমের ছেলে।

সাব্বিরের পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের ছুটি শেষে বৃহস্পতিবার বিকেলে সাব্বির জেলা পরিষদের ভেতরের পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল করার অপরাধে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন জেলা পরিষদের সিএ মো. সালাহউদ্দিন। একপর্যায়ে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সালাহউদ্দিন প্লাস দিয়ে তার ডান হাতের একটি আঙুলের নখ তুলে ফেলেন।

মারধর ও নখ তুলে দেওয়ার অভিযোগ অস্বীকার করে মো. সালাহউদ্দিন জানান, সাব্বির প্রায়ই গোসল করার পর জেলা পরিষদের মধ্যে রোপণ করা ফুলের চারা চুরি করে। এ জন্য তাকে জেলা পরিষদের পুকুরে গোসল করতে নিষেধ করা হয়েছিল। তার পরেও সে গোসল করতে এলে তাকে শাসিয়ে দেওয়া হয়েছে।

আহত শিশুর বাবা নূরে আলম জানান, সদর হাসপাতালে তার ছেলের চিকিৎসা চলছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

তবে ঝালকাঠি সদর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451