শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় সরকারী জমি দখল করে ঘর তৈরীর অভিযোগ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সরকারী জমিতে রাতের আধারে ঘর নির্মান করছেন শৈলকুপা উপজেলার

বিজুলিয়া গ্রামের সাউদ মুন্সি নামে এক ব্যক্তি। সরকারের কাছ থেকে লিজ

না নিয়ে ঘর তৈরীর কারণে ইতিপুর্বে শৈলকুপা উপজেলা প্রশাসন তা বন্ধ

করে দেয়। তারপরও বন্ধ হয়নি নির্মান কাজ।

রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে নির্মান কাজ। উপজেলা

প্রশাসন থেকে বলা হচ্ছে বন্দোবস্ত না নেওয়ায় সাউদ মুন্সিকে কারণ

দর্শাণো নোটিশ দেওয়া হয়েছে।

সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, শৈলকুপার বিজুলিয়া গ্রামের

সাউদ মুন্সি শৈলকুপা পৌরসভা এলাকার মহিলা ডিগ্রি কলেজের সামনে

রাস্তাসংলগ্ন জমি দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান নির্মান করছেন।

এলাকাবাসী বিষয়টি স্থানীয় সহকারী কমিশনার ভুমি কর্মকর্তাকে

জানালে পৌর ভুমি অফিসের তহশীলদার কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেন।

তারপরও বন্ধ হয়নি নির্মাণ কাজ। রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি

দিয়ে কাজ চালানো হচ্ছে। সাউদ মুন্সি গত এপ্রিল মাসের শেষদিকে

সরকারী জমি দখল করে অবৈধ ভাবে ঘর নির্মাণ কাজ শুরু করলে স্থানীয়

প্রশাসন তা বন্ধ করে দেয়।

এলাকাবাসীর অভিযোগ আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তির যোগসাজসে

সাউদ মুন্সি সরকারী জায়গা দখল করার কারণে প্রশাসন নীরবতা ভুমিকা পালন

করছে।

অনুমোদন ছাড়া সরকারী জমিতে ঘর নির্মাণ করার বিয়য়ে জানতে চাইলে

সহকারী কমিশনার ভুমি সুমি মজুমদার জানান, উল্লেখিত স্থান বরাদ্দ চেয়ে

সাউদ মুুন্সি আবেদন করেছেন। তবে ওই জমি এখন পর্যন্ত কাউকে বরাদ্দ

দেয়া হয়নি।

প্রাপ্ত আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ উপযুক্ত দরিদ্র মানুষকে অগ্রাধিকার

ভিত্তিতে বরাদ্দ দেবে বলেও তিনি জানান। এখন প্রশ্ন উঠেছে সাউদ মুন্সি

কি দরিদ্র মানুষ ?


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451