সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের সভাপতি পদে পুনর্বহাল করায় অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম রিয়াদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। পুনরায় সভাপতি নির্বাচিত করায় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে দেশ ও জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দলের জন্য সবাইকে নিয়ে কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন আ ক ম রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্য দেন বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। এ সময় দলটির শীর্ষস্থানীয় নেতাসহ স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও বিএনপি নেত খায়রুল কবির খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451