শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের ইফাদ অটো রাইচ মিলের কোটি কোটি টাকা পকেটস্থ করে লাপাত্তা হওয়া সেই ম্যানেজার অসুস্থ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের ইফাদ অটের রাইচ মিলের কোটি কোটি টাকা পকেটস্থ করে

লাপাত্তা হওয়া সেই ম্যানেজার অবশেষে ফিরেছেন। ফেসবুক ও পত্রপত্রিকায়

রিপোর্ট হওয়ার পর ম্যানেজার আশাদুল ইসলাম সোমবার ডাকবাংলায় ফিরে

আসেন। এসেই তিনি অসুস্থতার কথা বলে হাসপাতালে খর্তি হয়েছেন।

ম্যানেজার আশাদুল ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের আজিম উদ্দীন

ফকিরের ছেলে। তিনি সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকার ইফাদ

অটোর রাইচ মিলের ম্যানেজার ছিলেন।

মিলের মালিক ও সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন

জানান, বিশ্বস্ততার সুযোগ নিয়ে তার প্রতিষ্ঠানের ম্যানেজার কয়েক

কোটি টাকা হিোতয় নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, বরিশালের এক পার্টির কাছ থেকে তিন কোটিসহ ২০১১ সাল

থেকে এ পর্যন্ত কত কোটি টাকার ঘাপলা করেছে তার হিসাব করা হচ্ছে।

তিনি আরো জানান, গত শনিবার বরিশালের ফড়িয়াপট্রি মোকামের

আড়ৎদার জাহাঙ্গীর, শহিদ ও দিপকসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে হিসাব করে

চালের টাকা আনতে যায়।

এ সময় ম্যানেজর আশাদুলের সাথে আলাউদ্দীন আল-মামুনের ট্রাকের ড্রাইভার

ও হেলপাররা ছিলেন। হিসাব নিকাশ করার এক পর্যায়ে প্রায় তিন কোটি

টাকার ঘোপলা ধরা পড়ে।

হিসাবে গরমিল দেখেই ম্যানেজার আশাদুল পালিয়ে যায়। ম্যানেজার আশাদুল

২০১১ সালের পর থেকে জাল জোচ্চুরি, চাল পালিস করাসহ বিভিন্ন খাতের

কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় ইফাদ অটোর রাইচ মিলের মালিক আলাউদ্দীন

আল-মামুন একটি জিডি করেছেন, যার নাম্বার ৭৫৪।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451