শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

রাণীনগরে বিনা টিকেটে ট্রেনের ছাদে ভ্রমণ করার খেসারত হিসাবে জীবন দিতে হল দেলোয়ার( ৩৫)নামে নামের এক যাত্রীকে ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

মোঃ রুহুল আমীন,আত্রাই প্রতিনিধি।

বিনা টিকেটে ট্রেনের ছাদে ভ্রমণ করার খেসারত হিসাবে জীবন দিতে হল

দেলোয়ার( ৩৫)নামে নামের এক যাত্রীর । নওগাঁর রাণীনগর রেল স্টেশনের

ওভার ব্রীজের সাথে ধাক্কা লেগে মাথা দ্বি-খন্ডিত হয়ে দেলোয়ার নামের

এক ট্রেনযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত দেলোয়ার ময়মনসিং দেওয়ানগঞ্জ খাতরাপাড়া গ্রামের আব্দুল

ওয়াহেদের ছেলে। দেলোয়ার তার স্ত্রী রুপালী ও তার ফুফু দেলোয়ারাসহ

শ্বশুরবাড়ী বিরামপুর থেকে ঈদ শেষে ঢাকা ফিরছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর

এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে যাবার সময় রাত অনুমান আড়াইটায়

রাণীনগর স্টেশনের ওভার ব্রীজের সাথে ধাক্কা লেগে মাথার খুলি দ্বি-

খন্ডিত হয়। আহত অবস্থায় আত্রাইয়ের আহসাগঞ্জ স্টেশনে নামানো

হয়। পরে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এব্যপারে জিআরপি সান্তাহার থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনার

সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ পাঠিয়েছি, এ বিষয়ে জিআরপি

সান্তাহার থানায় অপমৃত্যু মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451