মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বাংলাদেশের লিড ৩০০ ছাড়াল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

 

সিলেট টেস্টে ২০৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বড় লিড নেওয়ার মঞ্চটা প্রস্তুতই ছিল টাইগারদের জন্য। তবে নিউজিল্যান্ডের বোলারদের কল্যাণে লিডটা খুব বেশি বাড়াতে পারেনি স্বাগতিকরা। প্রথম সেশন শেষে ৭ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৩০১ রান।

সিলেটে চতুর্থ দিনের প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৩২ ও নাঈম হাসান ৩ রানে অপরাজিত আছেন।

হারানোর মধ্য দিয়ে চতুর্থ দিনের খেলা শুরু হয় বাংলাদেশের। ১০৪ রানে অপরাজিত থাকা টাইগার অধিনায়ক দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান। আগের দিনের সঙ্গে আজ মাত্র ১ রান যোগ করে ১০৫ রানে আউট হন শান্ত। অভিষিক্ত শাহাদাত হোসেনও ব্যর্থ হয়েছেন দ্বিতীয় ইনিংস। ৪ চারে ১৮ রান করে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।

দলীয় ২৭৮ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে মুশফিককে হারায় বাংলাদেশ। এই অভিজ্ঞ ব্যাটারকে হারিয়ে বড় লিডে নেওয়ার পথ কিছুটা কঠিন হয় স্বাগতিকদের। ক্যারিয়ারের ২৭তম ফিফটি পূরণ করে এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর হয়ে আউট হন মিস্টার ডিপেন্ডবল। ৭ চারে ১১৬ বলে ৬৭ রান করেন মুশফিক। এরপর উইকেট বিলিয়ে দিয়ে আসেন নুরুল হাসান সোহান। দুবার জীবন পেয়েও ১০ রানে গ্লেন ফিলিপসের হাতে ফিরতি ক্যাচ দিয়েছেন উইকেটকিপার ব্যাটার।

তবে কিউইদের চাপের মুখেও মিরাজের বুদ্ধিদীপ্ত ব্যাটিং বাংলাদেশের লিডটাকে নিয়ে যায় তিন শর ওপারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451