বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এখন আর ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই : ইসি রাশেদা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সভা শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই।

আজ শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি কিংবা অন্য দলগুলো নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলে ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা কতটুকু- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ভোটগ্রহণের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এখন আর ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই।রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিজিবি, র‌্যাব, পুলিশ আছে। যদি প্রয়োজন হয় তবে সেনাবাহিনীও মাঠে নামানো হবে।

এর আগে গত সোমবার রাজধানীতে নির্বাচন ভবনে ইসি রাশেদা সাংবাদিকদের বলেছিলেন, ‘তারা (বিএনপি) যদি এই তফিসলের মধ্যেই নির্বাচনে আসে, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই। এ ছাড়া, যদি বাড়ানোর (সময়) প্রয়োজন হয়, আমরা বাড়াবো।’

ইসি রাশেদা সুলতানা আরো বলেছিলেন, ‘বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে অবশ্যই তাদের সুযোগ রয়েছে। আমার জানামতে আগেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগ পেয়েছিলেন।

অংশ নিতে চাইলে কীভাবে কী করা যাবে, নিশ্চয় আমরা আলোচনা করবো। আইন-কানুন দেখবো, এরপর যে সিদ্ধান্ত হয়।’ 

শুক্রবার রংপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451