সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

রিয়্যালিটি শো ‘বিগ বস’ দিয়ে পর্দায় ফিরছেন মমতা কুলকার্নি!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে
ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। আকাশছোঁয়া জনপ্রিয়তা এই শো’টির। ‘বিগ বস’ প্রায় সব সিজনেই বিতর্কিত প্রতিযোগীদের জায়গা দেওয়ার জন্য বিখ্যাত। মনিকা বেদি, পূজা ভাট, তানিশা মুখার্জি, শমিতা শেঠি, রিমি সেন এবং মিনিশা লাম্বার মতো বলিউড তারকাদের পর বিগ বসের এই সিজনে আরও একজন বিতর্কিত অভিনেত্রী থাকতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
গুঞ্জন রয়েছে, নির্মাতারা ‘বিগ বস সিজন ১৭’-এ উপস্থিত হওয়ার জন্য মমতা কুলকার্নির সাথে যোগাযোগ করেছেন। মমতা নব্বইয়ের দশকের একজন তুমুল জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী ছিলেন।নব্বইয়ের দশকে একটি ম্যাগাজিনে ‘টপলেস’ পোজ দেওয়া থেকে শুরু করে তার সাহসী বক্তব্য এবং বিতর্কিত ব্যক্তিগত জীবন, অভিনেত্রীর সাথে সবসময়ই বিতর্ক যুক্ত হয়েছে। মমতা ২০০৩ সালে অভিনয় ছেড়ে একজন যোগিনী হন।
এরপর ভিকি গোস্বামীর সাথে তার নাম শোনা যায় এবং গুজব রটেছিল যে তিনি তাকে বিয়ে করতে যাচ্ছেন। মমতা তার যোগিনী জীবন নিয়ে একটি বইও লিখেছেন।বর্তমানে মমতার বিরুদ্ধে কিছু আইনি মামলা চলমান রয়েছে। শোনা যাচ্ছে, এই বাধাগুলি কাটিয়ে তিনি বিগ বসের ১৭তম সিজনের মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন করবেন।
মমতা কুলকার্নি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ‘করণ অর্জুন’ দিয়েছিলেন সালমান খানের সঙ্গে। যদি তিনি বিগ বসে উপস্থিত হন তবে এটি দীর্ঘদিন পর তার এবং সালমান খানের পুনর্মিলনী হবে।মমতা মুম্বাইয়ের বাসিন্দা। তিনি ১৯৯২ সালে ‘তিরাঙ্গা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তিনি সাইফ আলী খান, গোবিন্দা, অক্ষয় কুমার, আমির খান, মিঠুন চক্রবর্তী, অনিল কাপুর এবং সঞ্জয় দত্ত থেকে শুরু করে সমস্ত বড় অভিনেতাদের সাথে কাজ করেছেন।
তার শেষ হিট সিনেমা ছিল ২০০১ সারলে ‘ছুপা রুস্তম।’ইতোমধ্যেই বিগ বসের ১৭তম সিজনের প্রোমো প্রকাশিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার রাত ৯টায় শুরু হবে নতুন সিজন। প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেওয়ার একটি জমকালো প্রিমিয়ার ইভেন্ট দিয়ে শুরু হবে শো’টি। বিগ বস ১৭তম সিজন কালার টিভি এবং জিও সিনেমায় সম্প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451