সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

সাভারে ডিবি পরিচয় দিয়ে এক মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
ঢাকার অদূরে সাভারে ডিবি পরিচয় দিয়ে এক মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর মিরপুর থেকে ছিনতাই চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা সহ হাতুরি, নোস প্লাস ও নেভি লেখা গেঞ্জি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
 মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ছিনতাই চক্রের মূলহতো  বরিশাল জেলার বাসিন্দা শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও বি.বাড়িয়া জেলার বাসিন্দা আফজাল হোসেন (৩৮)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
র‌্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর সাভারে ডিবি পুলিশ পরিচয়ে এক মাদ্রাসা শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে চোখ বেঁধে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। পরে এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব৷ এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে ভুয়া ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূল হোতা রুবেলসহ দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের নিকট থেকে নগদ টাকা সহ হাতুরি, নোস প্লাস ও নেভি লেখা গেঞ্জি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই করে আসছিলো।
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451