সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বৃহস্পতিবার কুমিল্লায় ডিমের বাজারে অভিযান, ৯ দোকানিকে জরিমানা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লা নগরীতে ডিমের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৯ দোকানিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর চকবাজার ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার কুমিল্লা নগরীর চকবাজার ও নিউ মার্কেট এলাকার ডিমের বাজারে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখায় ভ্রাম্যমাণ আদালত সাতটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড করেন।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451