মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

২১ দিনের সন্তান বিক্রি, মা গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

মায়ের বিরুদ্ধে চার লাখ টাকা বিনিময়ে নিজের ২১ দিনের সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত মা-সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুকেও থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানেয়েছে, এটি কলকাতার আনন্দপুরের ঘটনা। টাকার লোভে এক নিঃসন্তান গৃহবধূর কাছে সন্তানকে বিক্রি করে দেন অভিযুক্ত মা। তদন্তে নেমে এই বিষয়ে জানতে পারে পুলিশ।

পুলিশ আরও জানায়, ওই শিশুটিকে আইভিএফ পদ্ধতিতে জন্ম দিয়েছিলেন অভিযুক্ত মা। কিন্তু কেন তিনি কোলের সন্তানকে বিক্রি করেন, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে তদন্তকারীদের মনে। এই ঘটনায় কোনও চক্র কাজ করছে কি না, তাও খুঁজে বের করতে তৎপর হয়েছেন তদন্তকারীরা।

আনন্দপুরের স্থানীয়দের দাবি, অভিযুক্ত মহিলা তিন শিশুকে নিয়ে নোনাডাঙ্গা রেল কলোনির একটি বাড়িতে একাই থাকতেন। তিন জনকেই সন্তান হিসাবে পরিচয় দিতেন তিনি। কিন্তু কয়েক দিন ধরেই তার ২১ দিনের কন্যা সন্তানকে দেখা যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। এর পর সন্দেহ বাড়লে স্থানীয়দের কয়েকজন পুলিশে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় জড়িত আরও পাঁচজনকে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই শিশুটিকেও বেহালা থেকে উদ্ধার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451