বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে ছোট্ট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের

মো: আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট)
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ছোট্ট ভাইয়ের লাঠির আঘাতে মমতাজ উদ্দিন (৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  গতকাল শুক্রবার রাতে উপজেলার দানেজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শনিবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মমতাজ উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১৬ জুন দানেজপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৬৮) ও  আমজাদ হোসেন (৬৫) দুজনের মধ্যে বাড়ীর প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তর্কে বির্তকে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোট্ট ভাই আমজাদ হোসেন আপন বড় ভাই মমতাজ উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরত্বর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে  ওই রাতেই চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসলে শুক্রবার রাতে তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451