সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ফরিদপুরের সালথায় বৃদ্ধ স্বামী পরকীয়ায় আসক্ত, অভিমানে নিজেকে শেষ করল স্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় বৃদ্ধ স্বামী পরকীয়ায় আসক্ত হওয়ায় অভিমানে শবজান বেগম (৫৫) নামে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১১ জুন) দুপুরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। মৃত শবজান উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের ৬৫ বছর বয়সি কৃষক আতিয়ার মোল্যার স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

 

নিহতের পরিবার অভিযোগ করে জানান, শবজানের স্বামী বয়স্ক হলেও তিনি স্থানীয় এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রবিবার সকাল ১০টার দিকে একই ঘটনা নিয়ে ফের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে অভিমানে ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী শবজান।

পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

সালথা থানার সেকেন্ড অফিসার এসআই মো. আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে বিষপানে নিহত শবজানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451