বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চার্জার ফ্যানের নৈরাজ্য ঠেকাতে মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি
দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ভাপসা গরমে নাকাল রাজধানীবাসী। এই অবস্থায় একটু স্বস্তির আশায় তারা ছুটছেন চার্জার ফ্যানের দোকানগুলোয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ক্রেতাদের পকেট কাটার মহোৎসবে মেতে উঠেছেন ব্যবসায়ীরা।

এবার এই নৈরাজ্য ঠেকাতে মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।

আতিয়া সুলতানা জানান, সারা দেশে চার্জার ফ্যানের মূল্যবৃদ্ধির বিষয়ে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তিনটি টিম বাজার তদারকির কার্যক্রম পরিচালনা করবে। লোডশেডিং কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছেন। তা নিয়ন্ত্রণে আনতেই এই অভিযান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বায়তুল মোকাররম এলাকায় অভিযানে নামবে ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাগফুর রহমান (সহকারী পরিচালক) ও প্রধান কার্যালয়ের উপপরিচালক (অভিযোগ উপবিভাগ) মাসুম আরেফিন।

স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযানে থাকবেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের (সহকারী পরিচালক) রোজিনা সুলতানা ও সহকারী পরিচালক (অভিযোগ শাখা) মুহাম্মদ হাসানুজ্জামান।

এ ছাড়া নবাবপুর মার্কেট এলাকায় অভিযানে থাকবেন সহকারী পরিচালক (তদন্ত) মো. আসিফ আল আজাদ ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451