বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু: পেস্ট কন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান ও এমডি গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে
গ্রেপ্তার পেস্ট কন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান ও এমডি।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ী পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান আশরাফুজ্জামান ও ম্যানেজিং ডিরেক্টর ফরহাদুল আমিনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন নিয়তি রায় এ তথ্য জানান।

এর আগে শুক্রবার বসুন্ধরার আই-ব্লকের একটি বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এরপর রোববার পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে ৯ বছরের শাহিল মোবারত জায়ানের মৃত্যু হয়। একই দিন রাত ১০টায় মৃত্যু হয় ১৫ বছরের শায়েন মোবারত জাহিনের।

এ ঘটনায় গত ৫ জুন রাজধানীর ভাটারা থানায় একটি মামলা হয়। এরপর থেকেই মূল আসামি কোম্পানিটির চেয়ারম্যান আশরাফুজ্জামান ও ম্যানেজিং ডিরেক্টর ফরহাদুল আমিন গা ঢাকা দেয় এবং তাদের নিজস্ব গাড়িতে টাঙ্গাইল, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে। যে কারণে তাদেরকে ধরা সম্ভব হচ্ছিল না।

একপর্যায়ে আসামিদেরকে গ্রেপ্তারে মাঠে নামে গোয়েন্দা লালবাগ বিভাগ। অবশেষে আজ সকালে তাদেরকে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবি লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451