মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বেনজিমার বিদায়ে যা বললেন রিয়াল কোচ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
বেনজিমার
শেষ হয়ে গেল কমির বেনজিমার রিয়াল মাদ্রিদ অধ্যায়। ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে স্যান্টিয়াগো বার্নাব্যু ছাড়ছেন বেনজিমা। ফরাসি তারকার এমন বিদায়ে অবাক হলেও তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ‘তার (বেনজিমার) বিদায়ের ঘোষণা সবার কাছেই চমক হয়ে এসেছে।

তবে এটা সবাই বুঝতেও পারছে, একদম শেষ মুহূর্তের সিদ্ধান্ত এটি। আমরা তা মেনে নিয়েছি। আজকে (রবিবার) সকালে তার সঙ্গে আমার কথা হয়েছে এবং সে জানায় যে, চলে যেতে চায়। আমিও তা বুঝতে পেরেছি।’
বেনজিমাকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে আখ্যায়িত করে আনচেলত্তি বলেন, ‘আমি বিশ্বের সেরা এক ফুটবলারকে কোচিং করিয়েছি। শুধুমাত্র ফরোয়ার্ড নয়, একজন পরিপূর্ণ ফুটবলার ছিল বেনজিমা। খুবই বন্ধুবৎসল, বিনয়ী একজন মানুষ। সে চলে যাচ্ছে, এটা নিয়ে আমরা মোটেও খুশী নই।

কিন্তু তার এই সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা করতে হবে। এই ক্লাবের জন্য তার অবদান কখনই ভোলার নয়, একজন কিংবদন্তীর মতই সে বিদায় নিচ্ছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451