শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল দালালের হাতে জিম্মি ॥ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধা আধুনিক সদর

হাসপাতালে চিকিৎসা সেবা এখন সংঘবদ্ধ দালাল চক্রের হাতে জিম্মি হয়ে

পড়েছে। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে প্রতিনিয়তই এই দালাল

চক্রের খপ্পরে পড়ে হয়রানী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সুনির্দিষ্ট অভিযোগ

পাওয়া গেছে।

হয়রানির শিকার রোগীর আত্মীয়-স্বজনরা জানায়, ডাক্তারের চেম্বারের সামনে

দালালরা নিজেদেরকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে রোগীদেরকে হাসপাতালে

পরীক্ষা নিরীক্ষা না করে ব্যক্তিগত ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টারে

প্যাথলজিক্যাল পরীক্ষা নিরিক্ষাগুলো করার জন্য পরামর্শ দেন। এসময় তারা

হাসপাতালে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেগুলো মানসম্মত নয় বলে

রোগীদের বিভ্রান্ত করে চুক্তি মাফিক ক্লিনিক বা ডায়াগনস্টিকগুলোতে

নিয়ে যাওয়া হয়। এতে দরিদ্র রোগীরা হাসপাতালে চিকিৎসা সেবা থেকে

বঞ্চিত হচ্ছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

উলেখ্য, আধুনিক হাসপাতাল রোডে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে

ডায়াগনস্টিক সেন্টার। যার মধ্যে অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারই

লাইসেন্স বিহীন। আবার দেখা গেছে, এক ডায়াগনস্টিক সেন্টারের

প্যাথলজিক্যাল পরীক্ষার রিপোর্ট অন্য এক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে

গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার পূনঃরায় নির্দিষ্ট প্যাথলজিক্যাল সেন্টারে

পরীক্ষা করছেন বলেও অভিযোগে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451