বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আরাভ দুবাই পুলিশের নজরদারিতে , আটকের খোঁজ নিচ্ছেন ঢাকার গোয়েন্দারা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের আলোচিত ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ পুলিশ। তাদের পক্ষ থেকে আটকের বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।এর আগে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করে। এরপর গতকাল সোমবার রাতেই দুবাই পুলিশ তাকে আটক করে বলে গুঞ্জন ওঠে।

তবে ঢাকা পুলিশের একাধিক সূত্র কালের কণ্ঠকে বলেছে, ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান দুবাই পুলিশের নজরদারিতে আছেন। তবে আটকের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ।এর আগে সোমবার (২০ মার্চ) পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবরা বিকেল পর্যন্ত ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় বাংলাদেশের ৬২ জনের নাম ছিল। সেখানে আরাভ খান বা রবিউল ইসলামের নাম ছিল না।

গতকাল আইজিপি বলেছিলেন, ‘পলাতক আসামি আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। কিছুক্ষণ আগে খবর এসেছে, ইন্টারপোল আমাদের আবেদন গ্রহণ করেছে। আরাভ খানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দেশ ছেড়ে পালানোর পেছনে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কি না তা-ও তদন্ত করা হবে।’সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাকে (আরাভ খান) গ্রেপ্তার করা হলে সেই দেশের সরকার আসামির বিচার শুরু করবে। আর আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হলে আসামি প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451