বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলার মনপুরায় জেলে ট্রলারে হামলা, ৪ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

ভোলার মনপুরায় জেলে ট্রলারে হামলা করে চার মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় জলদস্যুরা জেলেদেরকে এলোপাতাড়ি মারধর করে ট্রলারের মাছ ও নগদ টাকা নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করছে।

অপহৃত জেলেরা হলেন, জসিম, সাইফুল, বাচ্চু ও মিজান।

তাদের সকলের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া গ্রামে।

এ সময় জলদস্যুদের মারধরে একই এলাকার রিপন, নুর আলম, নাছির ও আহাদসহ ১০ জেলে আহত হন।

বুধবার (০৪ জানুয়ারি) ভোরে মনপুরা-হাতিয়ার সীমান্তবর্তী মেঘনা নদীতে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা অপহৃত জেলে পরিবারের কাছে মুঠোফোনে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, বুধবার ভোর ৫টার দিকে হাতিয়ার উড়িরচর ও মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী হামলা চালায়। এ সময় তারা জেলেদের মারধর করে নগদ টাকা, ট্রলারে থাকা মাছ ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তারা চারটি ট্রলার থেকে একজন করে চার মাঝিকে অপহরণ করে। এ সময় তাদের মারধরে ১০ জেলে আহত হয়।

হাতিয়ার নিঝুম দ্বীপের নৌ-পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) কাউছার আলম জানান, মেঘনা নদীর হাতিয়া ও মনপুরার সীমান্তে ডাকাতির ঘটনায় অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলছে।

মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আব্দুল মালেক জানান, খোঁজ-খবর নিয়ে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

মনপুরায় জেলে ট্রলারে হামলা করে চার মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় জলদস্যুরা জেলেদেরকে এলোপাতাড়ি মারধর করে ট্রলারের মাছ ও নগদ টাকা নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করছে।

অপহৃত জেলেরা হলেন, জসিম, সাইফুল, বাচ্চু ও মিজান।

তাদের সকলের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া গ্রামে।

এ সময় জলদস্যুদের মারধরে একই এলাকার রিপন, নুর আলম, নাছির ও আহাদসহ ১০ জেলে আহত হন।

বুধবার (০৪ জানুয়ারি) ভোরে মনপুরা-হাতিয়ার সীমান্তবর্তী মেঘনা নদীতে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা অপহৃত জেলে পরিবারের কাছে মুঠোফোনে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, বুধবার ভোর ৫টার দিকে হাতিয়ার উড়িরচর ও মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী হামলা চালায়। এ সময় তারা জেলেদের মারধর করে নগদ টাকা, ট্রলারে থাকা মাছ ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তারা চারটি ট্রলার থেকে একজন করে চার মাঝিকে অপহরণ করে। এ সময় তাদের মারধরে ১০ জেলে আহত হয়।

হাতিয়ার নিঝুম দ্বীপের নৌ-পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) কাউছার আলম জানান, মেঘনা নদীর হাতিয়া ও মনপুরার সীমান্তে ডাকাতির ঘটনায় অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলছে।

মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আব্দুল মালেক জানান, খোঁজ-খবর নিয়ে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451