শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

যশোরে খাবার হোটেলে ঢুকে পড়ল কাভার্ড ভ্যান, পাঁচজনের মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুর উপজেলার বেগারিতলায় কাভার্ড ভ্যান হোটেলে ঢুকে পড়ায় পিতা-পুত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন বাবা-ছেলে ও দুজন দাদা-নাতি। অপরজন শ্রমিক।

নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের কৃষক হাবিবুর রহমান পঁচা (৪৮) ও তাঁর ছেলে তাওহিদ হাবিব তাওসি (৬), একই গ্রামের মীরপাড়া এলাকার শামসুর রহমান মীর (৬৮) ও তাঁর পৌত্র (ভাতিজার ছেলে) তৌহিদুল ইসলাম মীর (৩৮) এবং জয়পুর গ্রামের আব্দুল মমিনের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।

নিহত বাবা ছেলে।

স্থানীয় ৩ নম্বর ভোজগাতি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুজ্জামান পাপ্পু প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত বাবা-ছেলে আমার ওয়ার্ডেরই সদস্য। তাঁরা দুজন নাশতা করতে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানটি এসে পেছন থেকে প্রথমে বাবা-ছেলেকে চাপা দেয়। এরপর হোটেলে নাশতারত অন্যদের কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এতে পাঁচজন মারা যান।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকালে রাজারহাটের দিক থেকে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-১৭৫১) বেপরোয়া গতিতে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক দিয়ে মণিরামপুরের দিকে যাচ্ছিল। সকাল ৭টার দিকে কাভার্ড ভ্যানটি মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকায় পৌঁছে। এ সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশ দিয়ে হোটেলে নাশতা করতে যাওয়া হাবিবুর রহমান ও তাঁর ছেলে তাওহিদ হাবিব তাওসিকে চাপা দিয়ে সামনের আবু তালেব খানের হোটেলে ঢুকে পড়ে। এরপর কাভার্ড ভ্যানটি হোটেলের সামনে নাশতা করতে থাকা মীর শামসুর রহমান, তৌহিদুল ইসলাম মীর ও জিয়ারুল ইসলামকে চাপা দেয়। পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে পৌঁছে।

মণিরামপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। এরপর হাইড্রোলিক যন্ত্র ব্যবহার করে কাভার্ড ভ্যানের নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করি। কাভার্ড ভ্যানটি প্রথমে হোটেলের দিকে আসতে থাকা বাবা ও ছেলেকে চাপা দেয়, এরপর হোটেলের ভেতরে ঢুকে পড়ে।   সেখানে তিনজনের মৃত্যু হয়।

মণিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান পাশের একটি হোটেলে ঢুকে পড়ায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিতা ও পুত্র রয়েছেন। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451