শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

দৌলতপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে সেলুন কর্মচারী নিহত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

খুলনায় চলন্ত ট্রেনে কাটা পড়ে রুবেল হোসেন (৩৫) নামের এক সেলুন কর্মচারীর মৃত্যু হয়েছে। রুবেল নগরীর খালিশপুর হাউজিং এলাকার আকবর আলীর ছেলে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নগরীর দৌলতপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেল পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী একটি ট্রেন নগরীর দৌলতপুর স্টেশন ক্রস করছিল।

ট্রেন আসতে দেখেও রুবেল রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ (জিআরপি) রুবেলের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির আহমেদ বলেন, ‘মৃতদেহটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে দেওয়া হবে। ‘


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451