বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী সড়ক দুর্ঘটনার কবলে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। গাড়িবহর নিয়ে শনিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছিলেন তিনি। পথে বিষ্ণুপুর পার করার পর দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুন ও তার সঙ্গে থাকা সবাই ভালো আছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি শেষে ফিরছিলেন মিঠুন। নিরাপত্তার কারণে তার গাড়ির সামনে-পেছনে ছিল নিরাপত্তারক্ষীর গাড়ি। প্রথম গাড়িটির সামনে হঠাৎ একটি সাইকেল ঢুকে পড়ে। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে সামনের গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মিঠুনের গাড়ি সেই গাড়িতে ধাক্কা দেয়। মিঠুনের গাড়ির পেছনে থাকা গাড়িটিও ধাক্কা দেয় মিঠুনের গাড়িতে।

সামনের ও পেছনের গাড়ির মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠুনের গাড়ি। এতে গাড়ির সামনের অংশ খুলে পড়ে। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়েই আসানসোলে পৌঁছান মিঠুন। অভিনয় ও সঞ্চালনা ছাড়াও অনেক দিন ধরেই রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

সম্প্রতি রিয়েলিটি শো ‘সারেগামাপা লিটল চ্যাম্প’-এর একটি পর্বে হাজির হয়েছিলেন তিনি। মিঠুনকে বড় পর্দায় শেষ দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। ছবিটি চিত্রসমালোচক থেকে সিনেমাপ্রেমীদের অনেকেই ছবিটির প্রশংসা করেন। বক্স অফিসেও ভালো ব্যবসা করে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451