সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগ; সিডনিতে লঙ্কান তারকা গ্রেপ্তার!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড পার হয়ে সুপার টুয়েলভে খেলেছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের মধ্যে ২টি জিতে তারা বিদায় নিয়েছে সুপার টুয়েলভ থেকেই। বিশ্বকাপের মাঝেই নেতিবাচক খবরের শিরোনাম হলেন লঙ্কান অল-রাউন্ডার দানুশকা গুনাথিলাকা। সিডনিতে তাকে যৌন হয়রানি এবং অনুমতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ! বিশ্বকাপের প্রথম পর্বে তিনি মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়ে কোনো রান করতে পারেননি।

নিউ সাউথ ওয়েলস পুলিশের বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ২৯ বছর বয়সী সেই নারীর সঙ্গে পরিচয় হয় গুনাথিলাকার। গত ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় দেখা করার ছুতোয় তাকে যৌন নিপীড়ন করেন লঙ্কান ক্রিকেটার। ভুক্তভোগী নারী পুলিশে অভিযোগ জানালে আজ রবিবার সকালে সিডনির টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর ৩১ বছর বয়সী ব্যক্তিকে (গুনাথিলাকা) সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সিডনির সিটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সম্মতি ছাড়া ৪বার যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। এই শ্রীলঙ্কান নাগরিককে ভার্চুয়াল কোর্টে উপস্থাপন করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে। ‘

২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে এবং ৪৬ টি-টোয়েন্টি খেলেছেন গুনাথিলাকা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) নিশ্চিত করেছে যে, ‘সিডনিতে একজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গুনাথিলাকাকে। ৭ নভেম্বর তাকে আদালতে হাজির করা হবে। এসএলসি আদালতে বিচার প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং আইসিসির সাথে পরামর্শ করে দ্রুত এই বিষয়ে একটি তদন্ত শুরু করবে। গুনাথিলাকা দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451