বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গরু চুরি অভিযোগে ছাত্রলীগ নেত্রী আটক

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরুচুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি বাবলী আক্তারকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। ওই মামলা গুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলি আক্তার গরুগুলি তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসআই আশরাফুল ইসলামের সাথে জানতে চাইলে তিনি বলেন, গরুচুরির মামলায় এর আগে আমরা দুইজনকে গ্রেফতার করি। তাদের জিজ্ঞাসাবাদে বাবলি আক্তারের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। বাবলী আক্তার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে এবং সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। এসময় তিনি বলেন, তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। তদন্ত করছি । অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো: মুরাদ শেখ । এসময় তিনি বলেন, নারী নেত্রীর এমন খবরের বিষয়টি উদ্বেগের। এর আগে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ ছিল না। আমরা খবর নিচ্ছি । এর কিছুক্ষণ পর বাবলীর মোবাইল ফোন বন্ধ বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451